এসএম মোস্তাফিজুর রহমান: আশাশুনি উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বর ও আশাশুনি মডেল মসজিদ সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিএনসিসি, বিডি ক্লিন এবং রোভার স্কাউটসের সদস্যরা অংশ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুরতাজা, বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব মশিউল হুদা তুহিন, থানার পিএসআই দীপ্তিষ মণ্ডল, সমবায় অফিসের পরিদর্শক সন্যাসী মণ্ডল, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, ইউএনও অফিসের সিএ মাহবুবুর রহমান, মাওলানা আরাফাত হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
