আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষ ভাঙন আতঙ্কে ভুগছে। কাকবাসিয়া খেয়াঘাটের কাছে বাঁধটি কয়েকদিন ধরে ফাটল ধরে এবং রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টায় খোলপেটুয়া নদীর প্রবল স্রোতের চাপে সবুর গাজীর বাড়ির কাছে প্রায় ১০০ হাত বাঁধ নদীতে ধ্বসে গেছে। ভাঙ্গন ক্রিয়া এখনও অব্যাহত, এবং বাঁধের উত্তর ও দক্ষিণে কয়েকটি পয়েন্ট বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ বলেন, “গত বছরের ঈদে বাঁধ ভেঙ্গে ১৫ হাজার মানুষ প্লাবিত হয়েছিল। দ্রুত ব্যবস্থা না নিলে এ বছরও বিশাল ক্ষতি হতে পারে।” তিনি জেলা প্রশাসক ও পাউবো কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *