Category: বিনোদন

  • শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনকচাঁপা ও আশফাক নিপুণ

    শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনকচাঁপা ও আশফাক নিপুণ

    বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ডে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা, নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। 

    রোববার ১৫ সদস্যের শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন বছর এই বোর্ড দায়িত্ব পালন করবে।

    ১৫ সদস্যের নতুন এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা। ভাইস চেয়ারম্যান করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে আছেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কবি নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুণ, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, অধ্যাপক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি সাইয়েদ জামিল ও শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।

    বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর আওতায় ২০২২ সালে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’।

  • তালিমুল কোরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

    তালিমুল কোরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

    তালিমুল কোরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শনিবার দিনব্যাপি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা হল রুমে মুয়াল্লিম (শিক্ষক) প্রক্ষিণ কোর্স ’১৬১২ সমাপনী ২০২৪’ এর সনদ বিতরণ অনুষ্ঠান জেলা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালিমুল কোরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাওলানা ওসমান গণি, ড. মুহাঃ রুহুল আমিন, মুহাদ্দিস সিরাজুল ইসলাম, কারী আনিচুর রহমান, কারী রবিউল ইসলাম প্রমুখ্য।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কোরআন এসেছে মানুষকে সকল অন্যায় থেকে বিরত রেখে আলোর পথ দেখাতে। দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে কোরআনের ছায়াতলে আসার আহ্বান জানান।

  • বন্যার্তদের পাশে এবার বুবলী

    বন্যার্তদের পাশে এবার বুবলী

    ভয়াবহ বন্যার কবলে দেশের বেশকিছু জেলা। বন্যায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। শোবিজ তারকারাও তার ব্যতিক্রম নন। এরইমধ্যে বানভাসিদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন অনেক তারকা। এবার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সশরীরে গিয়ে নোয়াখালী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। পরে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো।

    বিজ্ঞাপনআমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ, এটা আমার মানসিক শান্তি। তিনি আরও বলেন, সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। সবশেষে অভিনেত্রী বলেন, সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি। ভক্ত-অনুরাগীরা বুবলীর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন। বেশির ভাগই তার এমন উদারতার প্রশংসা করেছেন।