Category: বিজ্ঞান ও প্রযুক্তি

  • সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ

    সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ

    বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন হলেও আর্থিক সীমাবদ্ধতা, তথ্যের অভাব ও জটিল প্রক্রিয়ার কারণে তা অনেক সময় অধরাই থেকে যায়। তবে সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য এবার সেই স্বপ্ন বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

    সাতক্ষীরা ভিত্তিক প্রতিষ্ঠান স্কলারহাব-এর উদ্যোগে ইতালির পাবলিক বিশ্ববিদ্যালয়ে DSU Scholarship Programme-এর আওতায় উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা হচ্ছে।

    এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা এবং আর্থিক সহায়তা। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক আবেদন গ্রহণ করা হচ্ছে।

    আবেদনকারীদের প্রাথমিক বাছাই শেষে অভিভাবকসহ সরাসরি মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে। ভাইভা অনুষ্ঠিত হবে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে।

    আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮৯৪৫৪৮৯৩৫ নম্বরে।

    এছাড়া প্রোগ্রাম অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী আসলাম, জব প্লেসমেন্ট অফিসার, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (মোবাইল: ০১৬১৮৬১৮৭৫১)।

    উপকূলীয় জেলা সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। তাদের মতে, সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে এ অঞ্চলের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।

  • দৈ‌নিক সংগ্রা‌মের চিফ রি‌পোর্টার হ‌লেন সামছুল আরেফীন

    দৈ‌নিক সংগ্রা‌মের চিফ রি‌পোর্টার হ‌লেন সামছুল আরেফীন

    সি‌নিয়র রি‌পোর্টার সামছুল আরেফীনকে দৈনিক সংগ্রাম- এর চিফ রি‌পোর্টার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ দেয়া হয়।

    সামছুল আরেফীন দুই যুগের বেশি সময় ধরে ‌দৈ‌নিক সংগ্রা‌মে রিপোর্টিং বিভাগে কাজ করে আসছেন । সামছুল আরেফীন ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে দৈনিক সংগ্রামে কাজ শুরু করেন। ২০০৪ সাল থেকে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

    সম্প্রতি দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন। এরপর কর্তৃপক্ষ সামছুল আরেফীনকে চিফ রিপোর্টার হিসেবে তার শূন্য পদে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেয়। কর্তৃপ‌ক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসাইন খান স্বাক্ষরিত নিয়োগপত্র প্রদান করা হয়।

    এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, বার্তা সম্পাদক (চলতি দায়িত্ব) সাদাত হোসাইন, সিনিয়র সাব এডিটর আশরাফুল ইসলাম ও শফিকুল ইসলাম চৌধুরী, বিএফইউ‌জের সাবেক দপ্তর সম্পাদক আবু ইউসুফ, হিসাবরক্ষণ কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন।

    ব‌্যক্তিগত জীবনে সামছুল আরেফীন এক মেয়ে ও এক ছেলের জনক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

    কর্মক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী ও কলাকুশলীদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত চিফ রিপোর্টার সামছুল আরেফীন।