তালা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সেলিম ও সম্পাদক ফারুক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ‘আজকের পত্রিকা’র উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার এবং সাধারণ সম্পাদক পদে ‘প্রজন্ম একাত্তর’র উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে তালা প্রেসক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ‘দৈনিক ইনকিলাব’র জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস.এম লিয়াকত হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মীর জিল্লুর রহমান এবং গাজী জাহিদুর রহমান। নির্বাচনকালীন উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী শাহাদাৎ হোসেন, গাজী সুলতান আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার এস.এম লিয়াকত হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেন, “অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।” এসময় তিনি নব নির্বাচিত কমিটিকে আগামী কয়েকদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *