ঢাকাSunday , 26 April 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জুলাই শহীদ
  10. তালা
  11. দেবহাটা
  12. পরিবেশ ও জলবায়ু
  13. ফিচার
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল

news_admin
April 26, 2026 10:19 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বালিকা বিভাগে শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দুটি দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আশাশুনি উপজেলার প্রতিনিধিত্ব করবে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান।