ঢাকাSaturday , 25 April 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জুলাই শহীদ
  10. তালা
  11. দেবহাটা
  12. পরিবেশ ও জলবায়ু
  13. ফিচার
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন

জামায়াত কর্মী ওহেদ আলীর মৃত্যুতে শহর জামায়াতের শোক

news_admin
April 25, 2026 11:01 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর শাখার জামায়াত কর্মী ওহেদ আলী সরদারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় শহরের ৫নং ওয়ার্ডের মিয়াসাহেবের ডাঙ্গা বায়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন আম বাগানে জানাজা শেষে নিজ বাগান বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে চিকিৎসাধীন অবস্থায় শুক্রুবার বিকেলে ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক পুত্র ও চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজে ইমামতি করেন তার এক মাত্র ছেলে মাওলানা সুলাইমান সরদার। জানাজা পূর্ব মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাষ্টার বদিউজ্জামান, মরহুমের জামাই মাওলানা নজিবুল ইসলাম, সুপার মাওলানা নূর হোসেন, মাও আবুল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ। শহর জামায়াত আমিরের শোক: জামায়াত কর্মী ওহেদ আলী সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ওহেদ আলী সরদার দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। দ্বীন কায়েমের একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। তার ইন্তেকালে জামায়াতে ইসলামী একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল। আমি তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকবার্তায় তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রতিটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন।