ঢাকাSaturday , 14 March 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নূরনগরে সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের ৪ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান

Kaium Raj
March 14, 2026 2:22 pm
Link Copied!

নূরনগর (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে সুন্দরবন হেয়ার উইগ প্রতিষ্ঠানের সফলতার চার বছর পূর্তি উপলক্ষে কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় নূরনগরের তানভীর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সুশান্ত কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনূর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি গ্রানাডা একাডেমি, মানিকগঞ্জের শিক্ষক মো. মহসীন কবির এবং ইউনিয়ন মিডিয়া প্রধান আবু হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সালাহউদ্দীন, মুহাম্মাদ আল মাসুদ সাঈদী, আব্দুল মালেকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গত চার বছরের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং কর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের সম্মাননা প্রদান করা হয়।