ঢাকাFriday , 10 April 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জুলাই শহীদ
  10. তালা
  11. দেবহাটা
  12. পরিবেশ ও জলবায়ু
  13. ফিচার
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন

দেবহাটায় জামায়াতের প্রস্তুতিমূলক সভা

news_admin
April 10, 2026 10:13 pm
Link Copied!

আবুল হাসান, দেবহাটা: দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি নিতে দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর আলহাজ মাওলানা অলিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা এইচ এম এমদাদুল হক। এছাড়া বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, আলহাজ গাজী ফজলুর রহমান এবং বাইতুলমাল সম্পাদক আরশাদ আলী। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। সভায় বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।