ঢাকাSaturday , 14 March 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জুলাই শহীদ
  10. তালা
  11. দেবহাটা
  12. পরিবেশ ও জলবায়ু
  13. ফিচার
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

news_admin
March 14, 2026 11:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালে পৌঁছায়। র‌্যালি ও পরবর্তী পরিচ্ছন্নতা অভিযানে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশে তিন দিনের বেশি পানি জমে থাকা চলবে না, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং নাগরিকদের সচেতন রাখা সবচেয়ে কার্যকর উপায়। সাতক্ষীরা জেলা প্রশাসন জানিয়েছেন, প্রতি সপ্তাহে জেলার সব ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে মশা নিধন কার্যক্রম জোরদার করা হবে।