ঢাকাSaturday , 14 September 2024
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ছাত্র আন্দোলনে গুলি করা রুবেল গ্রেপ্তার

news_admin
September 14, 2024 2:32 pm
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওইস্থানে আত্মগোপন করে ছিলো বলে তারা জানতে পারে।

গত ৫ আগস্ট স্থানীয় যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেয়।