ঢাকাSunday , 12 July 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জুলাই শহীদ
  10. তালা
  11. দেবহাটা
  12. পরিবেশ ও জলবায়ু
  13. ফিচার
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন

দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

news_admin
July 12, 2026 12:18 pm
Link Copied!

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. আনিসুর রহমান। প্রচারণার অংশ হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত শোনেন। পরে কলারোয়া উপজেলার খদ্দের বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “আমরা এবার আনিসুর রহমান ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।” একই ধরনের বক্তব্য দেন বিএনপির কর্মী কামরুল ইসলাম ও আব্দুল হামিদসহ অন্য নেতাকর্মীরা। তারা দলের কাছে আনিসুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। স্থানীয় সমর্থকদের দাবি, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি ইতোমধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন। মতবিনিময় সভায় আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সাবেক ছাত্রদল ও যুবদলের ত্যাগী নেতা হিসেবে কাজ করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকব। ১১ নং দেয়াড়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”