সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিট। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের দপ্তরে গিয়ে রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, সেক্রেটারি ওমর ফারুক, নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, শফিকুল আলম বাবু, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান। এ ছাড়া ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান ইকবাল কাদির এবং সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রেড ক্রিসেন্টের নেতারা আশা প্রকাশ করে বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তাঁরা হাবিবুল ইসলাম হাবিবের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের সদস্য, কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।