আরিফুল ইসলাম: আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের সন্তান ও খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের সাবেক ছাত্রশিবির নেতা মোস্তফা বেলালুজ্জামানের পিতা আলহাজ্ব মৌলভী খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি প্রতাপনগর ও পার্শ্ববর্তী তালতলা বাজার জামে মসজিদসহ স্থানীয় বিভিন্ন দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। এলাকার মানুষের সাথে সুসম্পর্ক ও খেদমতি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুর খবর নিজ গ্রাম প্রতাপনগরসহ আশাশুনির স্থানীয় এলাকায় পৌঁছালে স্বজন ও পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।