দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার নোড়ারচক গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোড়ারচক গ্রামের মৃত ইছতুল্যা সরকারের ছেলে আব্দুল গফ্ফার (৫৫) এবং মৃত শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী গাজী (৬৫)। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।