বিশেষ প্রতিনিধি: বৃষ্টির মধ্যে দিয়েও আশাশুনি উপজেলা জামায়াতের মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এক র্যালি ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর আশাশুনি থানার সামনে থেকে গণসংযোগটি শুরু হয়। পরে এটি আশাশুনি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুস সোবহান মুকুল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা কর্মপরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু এবং শোভনালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা মাসব্যাপী এই গণসংযোগ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।