আবুল হাসান, দেবহাটা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে পারুলিয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পারুলিয়া বিএনপি কার্যালয় চত্বর থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজার হয়ে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম। কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি শাহীন আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল খায়ের বুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা মহিলা শ্রমিকদলের সভাপতি সাজু পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ ও সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া সমাবেশে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, মহিলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলেয়া খাতুন, সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী টিপু, সাধারণ সম্পাদক গোবিন্দ দাশ, শ্রমিকদল নেতা আব্দুল আলীম ও সরোয়ার হোসেন, কেবিএ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ, দপ্তর সম্পাদক তানজির মতিন এবং যুবদল নেতা নাজমুল হুদা বাপ্পিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
দেবহাটায় বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

