ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল (এফএআইআরডিওয়াইএল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দির বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন ও আহম্মদ আলী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ পুলিশি পাহারায় সোমবার আদালতে পাঠানো হয়েছে।




