দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির ১২৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৭ মেয়াদের এ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন পাল সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ শাহারিয়ার রাকিব সাধারণ সম্পাদক হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের কার্যনির্বাহী উপদেষ্টা ও সরকারের যুগ্ম সচিব আবুল হাসান। ২০১৯ সালে প্রতিষ্ঠিত দরদি শিক্ষাসহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এসব কার্যক্রম স¤প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, সরকারের উপসচিব মেহেদি জামান, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনিরুজ্জামান মহসিন এবং ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’-এর নির্বাহী প্রধান মো. মনিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা। কমিটিতে সাতজন সহসভাপতি ও ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। এ ছাড়া দপ্তর, সাংগঠনিক, অর্থ, প্রচার, সমাজসেবা, শিক্ষা ও গবেষণা, সংস্কৃতিসহ বিভিন্ন বিভাগে সম্পাদক ও উপসম্পাদক মনোনীত করা হয়েছে। নতুন কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শানজিদা করবী মিশু, অর্থ সম্পাদক তাওফিকা আহমেদ, প্রচার সম্পাদক তানভীর হোসেন নাজিম, সমাজসেবা সম্পাদক রাকিব শাহারিয়ার, শিক্ষা ও গবেষণা সম্পাদক তাহেরুন নাহার তিপ্তি এবং সাংস্কৃতিক সম্পাদক আনিশা আজিম। এ ছাড়া সহসম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে অনেকে দায়িত্ব পেয়েছেন।
দরদির নতুন কমিটির সভাপতি নয়ন, সম্পাদক রাকিব
দরদির নতুন কমিটির সভাপতি নয়ন, সম্পাদক রাকিব




