দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীন নিবন্ধিত চারটি ট্রেড ইউনিয়নের সদস্যদের নিয়ে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পারুলিয়া হাটের স্থানীয় অডিটোরিয়ামে দেবহাটা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবহাটা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মুহা. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুল গফফার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা এইচ এম ইমদাদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবহাটা উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হাফেজ আবদুর রব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহসভাপতি আলহাজ মো. মোক্তার হোসেন, ক্বারী রুহুল আমিন, আজিজুল ইসলাম, আবদুল হালিম, আবদুল গফুর সরদার, মাওলানা শহিদুল ইসলাম ও মুহা. রবিউল ইসলামসহ অন্যরা।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

দেবহাটা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহা. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক আবদুল গফফার।