মোঃ রাশিদুল কবির সবুজ: কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক আবু আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ আতিয়ার রহমান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ আবু সুলাইমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আজাহারুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা। বৈঠকে বক্তারা লাঙ্গলঝাড়া ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম। এ সময় ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ আতিয়ার রহমান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোঃ আবু সুলাইমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আজাহারুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় জামায়াতের ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত
