রাশিদুল কবির সবুজ: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্যের শক্তি, দেশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় যুবকদের দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়।
কলারোয়ায় জাতীয় যুব দিবস পালিত
কলারোয়ায় জাতীয় যুব দিবস পালিত




