কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুরারীকাটির মোঃ ইবাদুল ইসলাম, শিবানন্দকাটির মোঃ রেজাউল ইসলাম, ভিখালীর মোঃ জোবায়ের হোসেন, কিসমত ইলিশপুরের মোঃ মোস্তাকিন হোসাইন, গণপতিপুরের মোঃ ইমাদুল ইসলাম এবং একই গ্রামের মোঃ আজগর আলী। কিসমত ইলিশপুর ও অন্যান্য এলাকা থেকে গভীর রাতের অভিযানে তাদের আটক করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কলারোয়াকে অপরাধমুক্ত রাখতে ও সাজাপ্রাপ্ত/পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কলারোয়ায় ৬ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
কলারোয়ায় ৬ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার




