কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট নিরসন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেতুর দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, মাহবুবুর রহমান মফে, সোহেল রানা ও বিশাখা তপন সাহা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান ও মফিজুল ইসলাম এবং কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রভাষক আরিফ মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে আলোচনা




