শ্যামনগর প্রতিনিধি: ‘যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায়’- বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান এমন আহবান জানান। মঙ্গলবার বিকাল তিনটায় শ্যামনগর পৌর সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর সভাপতিত্ব উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক-ই এলাহী মুন্নার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসু’র সাবেক নেতা শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, গাবুরার চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুল আলম, কেন্দ্রীয় কৃষকদল নেতা সুপ্রীম কোর্টের আইনজীবী খান আব্দুস সালাম, পদ্মপকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আব্দুস শহীদ, আবুল কালাম মোড়ল, প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সম্প্রতি কেন্দ্র থেকে শ্যামনগর উপজেলা বিএনপির জন্য আহবায়ক কমিটি দেয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যানের নির্দেশনা মেনে উক্ত কমিটি দেয়া হলেও ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিরোধীতাকারী মিরজাফররা উক্ত কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালানোর পাশাপাশি নানাভাবে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এসব মিরজাফরদের বিষয়ে সতর্ক থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
‘যুগ আসে যুগ যায়, কিন্তু কিছু মীরজাফর থেকে যায়’- ড. মোঃ মনিরুজ্জামান

