শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইসহাক আলী (৩৪) নামের এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে তাঁর মৃত্যু হয়। ইসহাক আলী শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এলাকার গাজী ফার্মেসির স্বত্বাধিকারী ছিলেন। তিনি জয়নগর গ্রামের আব্দুর ওয়াজেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহর জয়নগর মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা নেছার উদ্দিন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, মাস্টার আব্দুল হাদী, কাশিমাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, সমাজসেবক আজিজুল হক, চিকিৎসক আব্দুল করিম, আলহাজ শহীদুজ্জামান, সমাজসেবক শহিদুল ইসলাম ও বিসিএসের জেলা সদস্য আবু কওছারসহ অনেকে।
শ্যামনগরে ডেঙ্গুতে প্রাণ গেল ইসহাক আলীর
শ্যামনগরে ডেঙ্গুতে প্রাণ গেল ইসহাক আলীর




