শ্যামনগর ব্যুরো: দৈনিক আলোর পরশের শ্যামনগর ব্যুরোর উদ্যোগে পত্রিকার সার্বিক কার্যক্রম, গ্রাহক বৃদ্ধি ও সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর ব্যুরোপ্রধান আলহাজ আবু কাওসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাঠক ফোরাম, শ্যামনগরের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ফজলুল হক, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, পত্রিকার বিশেষ প্রতিনিধি প্রভাষক হুসাইন বিন আফতাব ও বিশেষ প্রতিনিধি এবিএম কাইয়ুম রাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় দৈনিক আলোর পরশের গ্রাহকসংখ্যা বৃদ্ধি, প্রচার ও প্রসার স¤প্রসারণ এবং শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নসহ পত্রিকার কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।