স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৩২২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। অপরদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের মধ্যে হাম সন্দেহ করা হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৩ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪৫ জনের মধ্যে খুলনায় ৪৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন রয়েছেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, যশোরে ৪ জন, নড়াইলে ৪ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং মেহেরপুরে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। প্রতিবেদনের হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত মৃত্যুর হিসাবের মধ্যে খুলনা সারিতে ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং বাগেরহাটে ১ জনসহ মোট ১৯ জন মারা গেছেন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এর মধ্যে ৪ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর মধ্যে খুলনায় ২৬৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৮ জন, বাগেরহাটে ৯৫ জন, সাতক্ষীরায় ৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, যশোরে ৪৮ জন, ঝিনাইদহে ১৫ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ৯ জন, কুষ্টিয়ায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৩ জন রয়েছেন। অপরদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের মধ্যে হাম সন্দেহ করা হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৩ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে। খুলনা বিভাগের জেলা-ভিত্তিক হামের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে মাগুরায় ১৭ জন। এর মধ্যে ১৭ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনায় ১২ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং মেহেরপুরে ১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীর সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা হিসেবে এ সময়ে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ২ হাজার ৫২০ জন, এরপর খুলনায় ১ হাজার ৬৭৪ জন, মাগুরায় ১ হাজার ৫৪৫ জন, ঝিনাইদহে ৮২৬ জন, যশোরে ৮৫৭ জন এবং নড়াইলে ৬৯৫ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে আক্রান্ত ১৭৮, মৃত্যু ৩




