এস এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলার কাদাকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতারা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওসি মো. শাহিদুর রহমান ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতাদের সহযোগিতা কামনা করেন। যেকোনো প্রয়োজনে তাঁকে ফোন করার আহ্বান জানান তিনি। জামায়াত নেতারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইয়াবার সেবন ও বেচাকেনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কাদাকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী আলী হায়দার, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আজহারুল ইসলাম গাজী, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি কিয়ামুদ্দিন, ইউনিট সভাপতি আব্দুর রহমান, ফিরোজ হোসেন, শাহরিয়ার হোসেন ও সমর্থক খায়রুল ইসলাম।
আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতাদের মতবিনিময়
আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতাদের মতবিনিময়




