স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু। সমাবেশে উপস্থিত ছিলেন এড. মোস্তফাজামান, এড. এবিএম সেলিম, এড. মোস্তফা জামান, এড. শহিদ হাসান, এড. ই. জে. সাহরিয়ার হাসিব, এড. সিরাজুল ইসলাম, এড. সরদার সাইফ, এড. আলতাফ হোসেন, এড. ইমরান শাওন, এড. শিহাব মাসুদ সাচ্চু, এড. জালাল, এড. আকরাম আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।
০৫
সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে র্যালী ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। পরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশগ্রহণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, পৌর জাসাসের আহবায়ক সিরাজ আনোয়ার রাজ, সচিব মোঃ রাজু আহম্মেদ রাজু, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, পাটকেলঘাটা জাসাসের আহবায়ক শেখ সামিউল ইসলাম রুবেল প্রমূখ। র্যালী ও আলোচনা সভা শেষে সন্ধ্যায় শহরের মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




