স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় কলার মোচা পাড়তে গিয়ে ঘেরের পানিতে পড়ে আহাদ আলী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টার দিকে বাড়ির পাশে একটি মাছের ঘেরে এই ঘটনা ঘটে।মৃত কিশোর আহাদ আলী আশাশুনি উপজেলার বুধহাটা পশ্চিম পাড়া গ্রামের মহিউদ্দিন সরদারের ছেলে। মৃতের প্রতিবেশী এডভোকেট মো. শহিদুল ইসলাম জানান, কিশোর আহাদ আলী আগে থেকেই মৃগী রোগী ছিল। মাঝেমধ্যে হঠাৎ করে তার এই রোগ দেখা দিত। সোমবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশে মাছের ঘেরের বেড়িবাঁধে লাগানো কলা গাছের মোচা পাটতে গিয়েছিল। এসময় হঠাৎ করে মৃগী রোগ দেখা দিলে সে ঘেরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর সন্ধ্যায় ঘেরের পানি থেকে তার মরদহ উদ্ধার করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।