স্টাফ রিপোর্টার: পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। নিহত শিশু মারিয়া ওই গ্রামের রিয়াজুল শেখের মেয়ে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সকালে বাড়ির পাশে খেলছিল মারিয়া। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে উদ্ধার করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু




