দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক (উপ-সচিব) স্কিম ব্যবস্থাপনা ও পরিকল্পনা জাতীয় পেনশন কর্তৃপক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, (ওসি) তদন্ত রেজাউল করিম, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, ছাত্রদল সভাপতি ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা। সভায় সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে উপ-সচিব আলমগীর হোসেন সকলকে এর গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। সর্ব শ্রেনী পেশার মানুষের ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও শান্তিময় করতে এই স্কিমের বিভিন্ন সুফল সম্পর্কে ধারনা দেয়া হয় এবং সাধারন মানুষ, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে এই সম্পর্কে অবহিত করার আহবান জানান উপ-সচিব আলমগীর হোসেন।
দেবহাটায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক সভা





