শাহ জাহান আলী মিটন: পূজার শেষ দিনে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। গত ১৭,১৮ ১৯ ২০ এবং ২১ অক্টোবর মোট ৫ দিনে তার নিজো নির্বাচনী এলাকা তালা কলারোয়ায় ২৫২ মন্দিরের ভিতরে তিনি প্রায় ১০০ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এছাড়া জেলার অন্যান্য অঞ্চলের প্রায় ২০টি পুজা মণ্ডপ প্রদর্শন করেছেন বুধবার (২১ অক্টোবর) সকাল ৯ টা থেকে নাঙ্গলঝাড়া ইউনিয়নে খাশপুর পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে চন্দনপুর কেরালকাতা ও কুশডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব বলেন, “ এ বছর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় সার্বক্ষণিক আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকো। তিনি আরও বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। এ সময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইস উদ্দিন, চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান প্রার্থী রাজু হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলনেতা মুসা কারিম, মামুন কবির, যুবনেতা ইসারুল, বিএনপি নেতা আবদুস সালাম মধু, সাংবাদিক মারুফ হুসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পূজার শেষ দিনে কলারোয়ায় ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসক হাবিব
পূজার শেষ দিনে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব



