ডেস্ক রিপোর্ট: ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’Ñএমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তাঁর এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে পোস্টে ক্ষোভের কারণ বিস্তারিত উল্লেখ করেননি তিনি। এ বিষয়ে জানতে চাইলে রফিকুল বারী রুবেল চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগও করেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো তথ্য বা প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এদিকে সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, ‘তাকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।’