ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের রাজনৈতিক বক্তব্যের সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা ও আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। স¤প্রতি পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শনে যান সংসদ সদস্য জাহিদুর রহমান। সেখানে বক্তব্যে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান আবারও প্রার্থী হবেন এবং তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। সংসদ সদস্যের দুই মিনিটের বেশি সময়ের বক্তব্যের সময় পাশে বসা ইউএনওকে একাধিকবার হাততালি দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, ‘লিখে দেন, ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ তিনি আরও বলেন, যে দল সরকারে থাকে, তিনি সেই দলেরই নেতাÑতাঁর ভাষায়, ‘আমার দল সরকারি দল।’ ইউএনও আরও দাবি করেন, তিনি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং কাজের ক্ষেত্রে সংসদ সদস্যকে জিজ্ঞেস করে করতে হয়। এ বিষয়ে তাঁর কাছে চিঠি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও
নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও




