স্টাফ রিপোর্টার: তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, একটি মহল ওই ছাত্রীকে ব্যবহার করে তাঁর চরিত্রহননের চেষ্টা করছে। মাওলানা আজাদুল ইসলাম বলেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।