শহর প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ‘সক্রিয় সহযোগী শিক্ষা বৈঠক-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দক্ষিণ সুলতানপুর বাইতুল্লাহ জামে মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব। সভাপতিত্ব করেন প্রভাষক আব্দুল কাদের। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ কাজী সাইদুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু তালেব ইসলামী আন্দোলনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মীদের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি আদর্শিক জ্ঞান অর্জন, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন। বৈঠকে সংগঠনের কার্যক্রম, আদর্শিক শিক্ষা ও সহযোগীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পৌরসভার ৪নং ওয়ার্ডে জামায়াতের শিক্ষা বৈঠক
পৌরসভার ৪নং ওয়ার্ডে জামায়াতের শিক্ষা বৈঠক




