রাজু আহমেদ: সাতক্ষীরা পৌর এলাকায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং গৃহহীন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজের পিছিয়ে থাকা ও পঙ্গুত্ববরণকারী মানুষের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সবসময় সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছেন। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, এমপির ব্যক্তিগত সহকারী নজিবউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহায়তা প্রাপ্তদের প্রতিক্রিয়া অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বাছাইকৃত দুঃস্থ, চিকিৎসা সহায়তাপ্রার্থী অসুস্থ রোগী এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমাজের অবহেলিত মানুষের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাতক্ষীরায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
সাতক্ষীরায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ




