স্টাফ রিপোর্টার: বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরায় ৩৮টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে নয়টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা চলছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৩ বিজিবির ১৬টি প্লাটুন দায়িত্ব পালন করছে। পাশাপাশি নিয়মিত নিরাপত্তা টহলও দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের সমাপনী অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ধর্মীয় স¤প্রীতি, সা¤প্রদায়িক সৌহার্দ্য এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিসর্জনসহ উৎসবের সংশ্লিষ্ট কার্যক্রম যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।