স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেল্লেকপাড়ায় নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। বুধবার (২১ অক্টোবর) রাতে মেল্লেকপাড়া এলাকায় তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মহিববুল্লাহ, জামায়াত নেতা মো. আব্দুল্লাহ ও যুব বিভাগের সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে অধ্যাপক আব্দুল ওয়ারেছ ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা মেল্লেকপাড়া এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।