স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের সাতটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. দিদারুল আলম।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে যান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে দিদারুল আলমের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আল আমিন, শামীম হোসেন, ইয়াৰুল ইসলাম, জাকির হোসেন, মোসলেম উদ্দিন, রুহুল আমিন, হাবিবুর রহমান হবি, সুশান্ত, সন্তোষ ও নিত্তনসহ স্থানীয় ব্যক্তিরা।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে ছিল রায়পুর, সম্মনডাঙ্গা, আমতলা, শ্যামপুর, কাঠালতলা ও নারানপুরের পূজামণ্ডপ।