সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল অনুষ্ঠিত
‎সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, রাসুলুল্লাহ (সা:)-এর দেখানো সততা, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।” ইসলামি ছাত্র শিবির সেই কাজটিই করে যাচ্ছে। তিনি “বর্তমান সময়ে তরুণ ও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা অর্জন এবং রাসুল (সা:)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিল ও নাতে রাসুল (সা:) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪ সেপ্টেম্বর সন্ধায় সাতক্ষীরা মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমীন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখা সভাপতি মেহেদী হাসান।
সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সিরাত মাহফিলে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি রিয়াজুল ইসলাম প্রধান আলোচকের বক্তব্য রাখেন। মাহফিলে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মোঃ মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্রঅধিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ হাসানুল বান্না।
সভায় প্রধান আলোচক রিয়াজুল ইসলাম বলেন, “ছাত্রসমাজকে কেবল পাঠ্য পুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সততা ও নৈতিকতার চরম উৎকৃষ্ট দৃষ্টান্ত রাসুল (সা:)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে। একটি সমৃদ্ধ ও জুলুমমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকেই সিরাতের আলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”