হুসাইন বিন আফতাব, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদের গণসংযোগ-পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড সভাপতি আবুল কালামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার আনিছুর রহমান, আজহারুল ইসলাম প্রমুখ। পথসভা শেষে সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার আনিছুর রহমান।