ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার গাভা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদে এ সম্মেলনের আয়োজন করা হয়। ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমির মো. শাহিনুজ্জামান শাহিনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা জুম্মান আলী। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ মাস্টার হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. শহীদ হাসান এবং ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবুল আলা মওদুদসহ স্থানীয় নেতারা। সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কর্মীদের সমাজ ও সংগঠনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। এ সময় স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ফিংড়ী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে




