শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক পর্যালোচনা ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মাগরিবের নামাজের পর কাটাখালী জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতের আমির আশরাফুল আলম। সঞ্চালনা করেন ওয়ার্ডটির সেক্রেটারি আমিনুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন নূরনগর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ মো. রুহুল আমিন। তিনি কর্মীদের সততা, উত্তম আচরণ ও পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন। মানুষের কাছে ইসলামের আদর্শ তুলে ধরতে নিজেদের আচরণে তার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন নূরনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ শেখ লিয়াকত হোসেন বাবু। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. হাসানুল বান্না, গাজী ফজলুল হক, রেজাউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, জালাল উদ্দিন, হযরত বাবু ও ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
নূরনগরে জামায়াতের ওয়ার্ডভিত্তিক পর্যালোচনা সভা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক পর্যালোচনা ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে




