শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পর এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ কামাল উদ্দিন। বাজারের বিভিন্ন সড়ক ও দোকানে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সৈয়দ কামাল উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। সৈয়দ কামাল উদ্দিন বলেন, মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি। কর্মসূচিতে আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি আলী-মুর্তজাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জামায়াতের নেতাকর্মীরা



