দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ও সদরের আওতায় শ্রীরামপুরের মাধ্যবর্তী লাবণ্যবতী নদী কাটাখালী খালের সংযোগস্থলে গত তত্বাবধায় করকারের আমলে সুইস গেট নির্মানের জন্য ৮কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ দেন। ১৭ মাস অতিক্রান্ত হলেও উক্ত গেটটি এখনও পর্যন্ত আলোর মুখ দেখিনি। দ্রুত সূইস গেটি নির্মানের দাবিতে দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন, কুলিয়া চার রাস্তার মুখে গতকাল ২৯ আগষ্ট, শনিবার, বিকাল ৫টায় মানবন্দন ও সমাবেশের আয়োজন করে। ফেয়ার মিশনের সভাপতি প্রফেসর ইউছুুফ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীন, বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ফেয়ার মিশনের সহ সভাপতি প্রফেসর রাজু আহম্মেদ, কুলিয়া জামায়াত ইসলামীর আমীর মাওঃ আনারুল ইসলাম, কুলিয়া ইউনিয়নে বিএনপির সাধারন সম্পাদক বাবলুর রহমান, কুলিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, দেবহাটা যুব দলের আহবায়ক মেহেদী হোসেন সবুজ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওঃ রুহুল আমিন জামায়াত নেতা মাসুম খান চৌধুরী প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে সুইস গেটের বরাদ্দকৃত টাকায় সুইচ গেট নির্মানের দাবী জানান একই সাথে সুইচ গেট নির্মানের কোন প্রকার অসঙ্গতি দেখা দিলে দেবহাটার সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলেন ডাক দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। ফেয়ার মিশনের ৪০টি শাখা ইউনিট থেকে শত শত সদস্য এই মানববন্ধনে অংশগ্রহুন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেয়ার মিশনের সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম।
লাবণ্যবর্তী নদীতে স্লুইস গেট নির্মানের দাবিতে কুলিয়ায় মানববন্ধন

