স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা ও প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। ক্লাবের সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সমন্বয়কারী আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য দেন উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামিদ, চিকিৎসক সুশান্ত কুমার ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাশসহ অন্যরা। বক্তারা সুন্দরবন রক্ষা, নদ-নদী সংরক্ষণ, দূষণ প্রতিরোধ ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন। সভায় আগামী জুন-জুলাইয়ে প্রতিটি শাখায় ৩০০টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ, পরিবেশবিষয়ক প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান, পাঠচক্র ও সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়। সভায় আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সহসভাপতি মো. ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, অর্থ সম্পাদক মো. আসাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হোসেন আলী, দপ্তর সম্পাদক মাশকুরা পারভীন মৌ, নারী বিষয়ক সম্পাদক উম্মে ফুয়ারা রানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম শহীদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এস এম সাজেদুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্পণ বসু।
সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা
সভাপতি মুনির উদ্দীন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ




