আব্দুল্লাহ আল মামুন: “পোলিও নির্মূলের অঙ্গীকার, বিশ্ব হোক রোগমুক্ত”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়কে এই র‌্যালিটি প্রদক্ষিণ করে। র‌্যালিতে ক্লাবের সদস্যবৃন্দ ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে পোলিও দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশ নেন। অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাতক্ষীরা রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আখতারুজ্জামান কাজল এবং সেক্রেটারি এসকে নাজমুল হাসান। র‌্যালিতে আরও অংশ নেন রোটা. পিপি ডাক্তার সুশান্ত ঘোষ, রোটা. পিপি মাহমুদুল হাসান, রোটা. পিপি মশিউর রহমান, রোটা. কামরুজ্জামান রাসেল, রোটা. মিজানুর রহমান, রোটা. পিপি নূর ইসলাম, রোটা. পিপি আশরাফুল করিম ধনি, রোটা. পিপি মাগফুর রহমান, রোটা. ওয়ালিউল্লাহ এবং রোটা. আব্দুল কাদের। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রোটা. পিপি হাবিবুর রহমান হাবিব। এছাড়াও যুব সমাজ ও তরুণদের সংগঠিত করে পোলিও সচেতনতায় সংহতি প্রকাশ করেন রোটার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ। তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্টর পিপি শেখ কাইয়ুম রহমান, রোটার‌্যাক্টর পিপি আতিক মুজাহিদ এবং রোটার‌্যাক্টর মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে পোলিও নির্মূল হলেও এর পুনরুত্থান রোধে এবং প্রতিটি শিশুকে পোলিও টিকার আওতায় আনতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বক্তারা পোলিওমুক্ত পৃথিবী গঠনে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।